পবিত্র ক্রুশ সংঘের ভগিনী কে / কারা?
আমরা একটি রোমান ক্যাথলিক ধর্মীয় নারী সংঘ; সিস্টার, ব্রাদার ও পুরোহিতবৃন্দের সমন্বয়ে গঠিত
আর্ন্তজাতিক পবিত্র ক্রুশ পরিবারের অংশ।
পবিত্র ক্রুশ সংঘের ভগিনীগণ বিশ্ব ব্যাপী জনগণের মধ্যে বিভিন্ন সেবাকাজের মাধ্যমে যীশুর মঙ্গলবাণী ও প্রেরণবানী অনুসারে জীবন যাপন করে থাকেন।
আমরা বিশ্বের চারটি মহাদেশের ৮টি দেশে, বিভিন্ন কৃষ্টি ও এলাকার প্রয়োজন অনুযায়ী বৃহৎ হাসপাতাল ও ক্ষুদ্র ক্ষুদ্র স্বাস্থ্য কেন্দ্রে, প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় সমূহে, মণ্ডলী, ধর্মপল্লী, শহরের অলিগলি ও প্রত্যন্ত এলাকায় শিক্ষা ও সেবা দান করে থাকি।
আমাদের জীবন ও প্রৈরিতিক কাজ সম্বন্ধে আরো জানতে আগ্রহী হলে সিস্টার বাসনা রিবেরু, সি. এস. সি.-র সাথে cscsrs@citecho.net - এ যোগাযোগ করুন।
|